ইউনাইটেড এয়ারলাইনসে বিনামূল্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা
যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস কোম্পানি ইউনাইটেড এয়ারলাইন্স তাদের ফ্লাইটে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে যাচ্ছে। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, ২০২৫ সালের প্রথমদিকে পরীক্ষামূলকভাবে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে স্টারলিংকের ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে। এই লক্ষে উভয় কোম্পানি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি এয়ারলাইনস কোম্পানিগুলো দ্রুতগতির ইন-ফ্লাইট ওয়াই-ফাই পরিষেবায় বিনিয়োগ করছে। কোনো কোনো কোম্পানি ‘বিজনেস’ শ্রেণীর যাত্রীদের বিনামূল্যে এ পরিষেবা প্রদান করছে। এর আগে যুক্তরাষ্ট্রের আরও দুটি এয়ারলাইনস কোম্পানি হাওয়াইয়ান এয়ারলাইনস ও জেএসএক্স ইন্টারনেট পরিষেবা নিতে স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে।
ডিবিটেক/বিএমটি





